৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ঢাকা দক্ষিণ সিটির ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ৩১, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই অর্থবছরে ছয় হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

৩১ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এর আগে, ১৩ জুলাই ডিএসসিসির দ্বিতীয় পরিষদের একবিংশতম করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এক হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকার বাজেটও অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭২৮ কোটি ১৪ লাখ টাকা, রাজস্ব আয় ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ, অন্যান্য আয় ১০২ কোটি ৭৫ লাখ এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৫২৩ কোটি ৮২ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, করপোরেশনের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কঠোর নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল শুরু

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসাবে ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার এর যোগদান

আগামী ৪ আগস্ট দেশের ১২ সিটি ও নরসিংদী পৌর ছাড়া সব প্রাথমিক বিদ্যালয় খুলছে

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যুক্তরাজ্যের গণমাধ্যম বিষয়ক মন্ত্রী স্যার জন হুইটিংডেলের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বৈঠক

শিগগির আসছে ৫ ব্যাংক একীভূত ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’

লক্ষ্মীপুরে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের আরো সাফল্য, ঝুলিতে ৭ স্বর্ণ