১৬ জুন ২০২৬, এখন সময় সকাল ১০:৫৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলছে বাংলাদেশের আবহাওয়া অফিস। ২ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস বলছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্ণিমা ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ-বিহার ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে।

এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শুক্রবার সারা দেশে গণসংযোগ করবে বিএনপি

বাংলাদেশ ও মালাওয়ির মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক জোড়দার

বলিউডে অভিষেকের আগেই বিপত্তি শাহরুখ-কন্যা সুহানার

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে শীর্ষে পাকিস্তান

মহানবীর (সা.) অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : ড. মুহাম্মদ ইউনূস

 ‘দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণচিত্র’

প্রবাসী আয়ে বিশ্বে সপ্তম বাংলাদেশ, বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে

যত অপপ্রচারই হোক সুষ্ঠু নির্বাচনে আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে : কানাডা প্রবাসীদের তথ্যমন্ত্রী

হারানো বা নষ্ট হওয়ার কারণে এনআইডি তুলতে জিডি লাগবে না

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন