১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

এসএসসির ফলে সন্তুষ্ট নয় ঢাকার ৭৩ হাজার শিক্ষার্থী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৭, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ

ঢাকা শিক্ষা বোর্ডের ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রকাশিত ফল চ্যালেঞ্জ করেছে। এ জন্য তারা ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। বোর্ড আগামী ২৮ আগস্ট এসব আবেদন যাচাই বাচাই করে ফল প্রকাশ করবে।

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা শিক্ষা বোর্ডে ৭৩ হাজার ৪৬ জন শিক্ষার্থী ১ লাখ ৯১ হাজার ২০১টি খাতার ফলাফল পরিবর্তনের জন্য বোর্ডে আবেদন করেছেন। নিয়ম অনুযায়ী তা যাচাই-বাছাই করে আগামী ২৮ আগস্ট ফল প্রকাশ করা হবে।

গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এবার সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪ লাখ ৩১ হাজার ২৩ জন পরীক্ষার্থী ফেল করেছেন। আবার অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পাননি। ফেল করা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করার সুযোগ পেয়েছিলেন। ফল প্রকাশের পরদিন ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয় এবং ৪ আগস্ট শেষ হয়।

পুনর্নিরীক্ষণে খাতার চারটি বিষয় দেখা হয়:
পুনর্নিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয় বলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। এগুলো হলো- উত্তরপত্রের সব প্রশ্নের উত্তরের জন্য সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। এসব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। এই চারটি জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গাজা ইস্যুতে ওআইসির দেশগুলোকে এক হওয়া উচিত : প্রধানমন্ত্রী

জামাত-শিবির ও বিএনপির জঙ্গিরা আমাদের ওপর থাবা দিয়েছে : প্রধানমন্ত্রী

পাটের চাহিদা কখনও শেষ হবে না : প্রধানমন্ত্রীর

পালড়ায় প্রজাপতি মোড়ে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

জনপ্রতিনিধিদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আলোচনা-ঐক্যের মাধ্যমে রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে

প্রিয়শপ ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ঋণ সুবিধা

৪২৮০ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ