১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

দেশের সব জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৮, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ

দেশের সব জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এডিস মশা নিধন কার্যক্রম শুধু ঢাকাতেই পরিচালনা করলে হবে না, সারা দেশেই এটি জোরদার করতে হবে।

৭ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণ একটি মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ। এটি কারো একার পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয়। কাজেই আমাদের সবাইকে মিলেই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করতে হবে। আমরা সচেতনতার পাশাপাশি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমরা জনগণকে ডেঙ্গু সম্পর্কে অভিহিত করছি, ডেঙ্গু কোথা থেকে আসে, কীভাবে প্রতিহত করা যায়- এ বিষয়গুলো জানাচ্ছি। সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। কল-কারখানাগুলোতে মশার স্প্রে ব্যবহারের ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়কেও উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, প্রতিটি জেলাতে আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। তার মানে হলো প্রতিটি জেলাতেই এডিস মশা আছে। কাজেই এখন সারা বাংলাদেশে মশা নিধন কার্যক্রমটা হওয়া উচিত। এমনকি শুধুমাত্র এই সিজনটাতেই নয়, সারা বছরই মশা নিধন কার্যক্রমটা চলমান থাকা প্রয়োজন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঢাকার প্রবেশ-বাহির পথ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে ডিএমপি

নতুন বছরের প্রথম দিনে বই না দিতে পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখপ্রকাশ

জনপ্রতিনিধিরা সমাজে আদর্শ হিসেবে বিবেচিত হলে ইতিবাচক পরিবর্তন অবশ্যম্ভাবী : স্থানীয় সরকার মন্ত্রী

স্পিকারের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গত বছর না দিলেও এবছর ডিভিডেন্ড দিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি

ব্যালট পেপার ছাপার কাজ শুরু, জেলায় যাবে ২৫ ডিসেম্বরের পর থেকে

‘দেওয়ানবাগ দরবার শরীফ আস্তানায় হামলা, ভাঙচুর ও আগুন’

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৬ শতাংশে

‘সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি’

ডাচ্-বাংলা ব্যাংকের ঝিনাইগাতী উপশাখা উদ্বোধন