১৪ নভেম্বর ২০২৬, এখন সময় বিকাল ৪:৫২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ১, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিক্ষোভ উত্তাল রাজধানী তেলআবিব। এ বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ।

নেতানিয়াহুকে ‘চুক্তির পথে বাধা’ আখ্যা দিয়ে তাকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিক্ষোভকারীরা। তবে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা ঘিরে সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলের প্রবল চাপে রয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক জোট। গাজায় জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গেও সংহতি জানিয়েছেন এসব আন্দোলনকারী।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে তেলআবিব, জেরুজালেম, হাইফা, বেয়ার শেভা, সিজারিয়া এবং অন্যান্য শহরেও। প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসা হাজারও বিক্ষোভকারী গাজায় এখনও বন্দি থাকা ইসরায়েলিদের মুক্তির দাবি জানায়।

বিক্ষোভে অংশ নিয়ে জিম্মি লিরি আলবাগের মা শিরা আলবাগ বলেন, আমার ছেলে এবং অন্য জিম্মিরা কী অবস্থায় আছে, সেই চিন্তা ও ভয়ে ১৭৬ দিন ধরে অন্য কিছু ভাবতে পারি না।

তিনি বলেন, জিম্মি বিনিময় চুক্তিতে যে-ই বাধা হয়ে দাঁড়াবে, তাকে ইসরায়েলের জনগণ ক্ষমা করবে না। এখন আর কোনও অজুহাত চলবে না। সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা, টাইমস অব ইসরায়েল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ঘরের চালে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠ মিস্ত্রির

বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক

ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ গ্রেপ্তার ১

অর্থনীতির দুষ্টচক্র থেকে বেরুতে স্থিতিশীল রাজনীতি দরকার

ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনো ভাবেই করবেন না : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘হাটাবো উপশাখা’ উদ্বোধন

দেশের মাজার-খানকাসহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চেয়ে রিট

চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’

সংসদের বাজেট অধিবেশন শুরু ৫ জুন

বিজিএমইএর পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ