৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ৯:৪৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
জুন ৭, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ

সুদহারবৃদ্ধি এবং লোন দেয়ার বিষয়টি কঠিন করায় ২০২৪ সালে বৈশ্বিক অর্থনেতিক প্রবৃদ্ধি কম হবে বলে সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে বিশ্বব্যাংক। তবে ২০২৩ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি করেছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

৬ জুন ২০২৩ খ্রিস্টাব্দ মঙ্গলবার এ পূর্বাভাস প্রকাশ করা হয়।

এর আগে জানুয়ারি মাসে অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেছিল বিশ্বব্যাংক। তখন বলা হয়েছিল, ২০২৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৭ শতাংশ। সেটি কমিয়ে ২ দশমিক ৪ শতাংশ করা হয়েছে।

এ বিষয়গুলো ২০২৩ সালের শেষ ছয় মাসের প্রবৃদ্ধিও কমাবে। তবে ২০২৫ সালে প্রবৃদ্ধি ৩ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর (২০২৩) গ্লোবাল গ্রোস ডমিস্টিক প্রডাক্ট (জিডিপি) ২ দশমিক ১ শতাংশে উন্নীত হবে। জানুয়ারি মাসের পূর্বাভাসে এ সংখ্যাটি ১ দশমিক ৭ শতাংশ বলা হয়েছিল। যদিও জিডিপি বাড়ার কথা বলা হয়েছে। কিন্তু এটি ২০২২ সালের ৩ দশমিক ১ শতাংশ থেকে অনেক কম।

বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল বলেছেন, গত ৫ দশকের মধ্যে উন্নত অর্থনীতির ক্ষেত্রে ২০২৩ সাল হবে প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে ধীর।

আর উন্নয়নশীল অর্থনীতিগুলো ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কম প্রবৃদ্ধি দেখবে। এসব উন্নয়নশীল অর্থনীতি করোনা মহামারি ক্ষতি কাটিয়ে ওঠা, দারিদ্রতা কমানো এবং ঋণের ধাক্কা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। সূত্র: আল জাজিরা

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

৫৫ কেজি সোনা চুরি : কাস্টমসের গ্রেফতার ৮ জন, উদ্ধার ৯৪ ভরি সোনা

মানুষের সেবা করলে কেউ হারাতে পারবে না : প্রধানমন্ত্রী

মানুষের সেবা করলে কেউ হারাতে পারবে না : প্রধানমন্ত্রী

সোনালী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান নিয়োগ

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২ পেলেন রানার অটোমোবাইলস পিএলসি

পোশাক রপ্তানিতে একজন মোড়লের উপরে নির্ভরশীল নই : নানক

আলোচনা-ঐক্যের মাধ্যমে রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে

টেকসই বিনিয়োগ বান্ধব নীতিকাঠামো ইইউ বিনিয়োগ আকর্ষণে জরুরী : ডিসিসিআই’র সভাপতি

ইলিশের মৌসুমেও চড়া ইলিশের দাম, অন্য মাছও কেনা দায়

পদ্মা বহুমুখী সেতুর ব্যয় বাড়ছে ১১১৮ কোটি টাকা

সাউথইস্ট ব্যাংকের বার্ষিক ২৯তম সাধারণ সভা অনুষ্ঠিত