৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১১:২৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

১৫ বছর স্বেচ্ছা নির্বাসনের পর দেশে ফিরলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
আগস্ট ২২, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা স্বেচ্ছা নির্বাসনে ১৫ বছর বিদেশে থাকার পর দেশে ফিরেছেন। মঙ্গলবার সকালে সিঙ্গাপুর থেকে একটি ব্যক্তিগত বিমানে করে তিনি দেশে ফেরেন। খবর বিবিসির

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দেশে ফিরেছেন। মঙ্গলবার সকালে সিঙ্গাপুর থেকে একটি ব্যক্তিগত বিমানে করে তিনি দেশে ফেরেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ১৫ বছর বিদেশে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফিরলেন তিনি। কিন্তু এখন তাকে আদালতের সাজার মুখে পড়তে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার একটু আগে থাকসিনকে বহনকারী বিমান ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে তার বোন, থাইল্যান্ডের আরেক সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা টিকটকে একটি ভিডিও পোস্ট করেন, তাতে ঘন নীল স্যুট ও লাল টাই পরা থাকসিনকে ছোট একটি বিমানের সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ইংলাকের আরেকটি পোস্টে দেওয়া ছবিতে থাকসিনকে সিঙ্গাপুরে তার ব্যক্তিগত বিমানের ভেতরে বসে থাকতে দেখা যায়। এই পোস্টে ইংলাক বলেন, ‘যে দিনটির জন্য আমার ভাই অপেক্ষা করছিল তা এসেছে।’

ডন মুয়াং বিমানবন্দরে নামার পর কিছুক্ষণের জন্য তাকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায়। এ সময় তিনি পুয়ে থাইয়ের নির্বাচিত আইনপ্রণেতা ও উপস্থিত শত শত উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর আবার বিমানবন্দরের টার্মিনালের ভেতরে চলে যান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচন নির্বাচন ভন্ডুল করতে চাইলে পরিণতি ভয়াবহ হবে : নৌপ্রতিমন্ত্রী

চলমান আন্দোলনে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনায় এমজেএফ-এর উদ্বেগ

শেরপুরে অবৈধভাবে আনা ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ গ্রেপ্তার ৩

মান্দায় হাফেজিয়া মাদ্রাসায় গাছের চারা রোপন

সিডনিতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা বিষয়ক সেমিনার

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যাই হোক আমরা একই পরিবার : প্রধান উপদেষ্টা

অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন সিদ্ধান্ত নেয়নি পরিবেশ মন্ত্রণালয়’

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

মানিকগঞ্জে ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ