১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ২:৩১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

শেরপুরে অবৈধভাবে আনা ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, শেরপুর
আগস্ট ২৩, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ভারত থেকে অবৈধভাবে আনা প্রসাধনী সামগ্রী সহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ আগষ্ট ২০২৩ মঙ্গলবার ভোর রাতে উপজেলার তামাগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গুমড়া গ্রামেন মৃত আব্দুল লতিফের ছেলে সামছুল হক (৫০), তামাগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে সোলাইমান (২৬) এবং কফিল উদ্দিনের ছেলে আবু তাহের (২০)।

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই রবিউল আউয়াল, এএসআই হরিপদ সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে উপজেলার তামাগাঁও এলাকা থেকে অটোগাড়ীতে করে অবৈধভাবে আনা ৭বস্তা ভারতীয় প্রসাধনী সামগ্রী, ব্যাথা নাশক ক্রীম ও চশমা সহ ওই ৩জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের বর্তমান বাজার মুল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতাত্তর ৪৬ বছরে ৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : অর্থনীতি সমিতি

অর্থনীতিতে ক্রমাগত চাপ বাড়চ্ছে

বিশ্বের সব পর্যটককে আকৃষ্ট করার মত সকল উপকরণই বাংলাদেশে বিদ্যমান : প্রধানমন্ত্রী

রাশিয়া থেকে গম আমদানি করছে সরকার

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন সাংবাদিক শফিকুল আলম

শেখ হাসিনা সরকারের অধীনে সংঘটিত গণহত্যা তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি

অর্থনীতিকে চাঙা করতে অবিলম্বে ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণা করতে হবে

নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে খালেদা জিয়ার

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই : ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী