২২ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় রাত ৪:৫৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

৫৫ কেজি সোনা চুরি : কাস্টমসের গ্রেফতার ৮ জন, উদ্ধার ৯৪ ভরি সোনা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় কাস্টমসের আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া প্রায় ৯৪ ভরি সোনা উদ্ধার করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদিউজ্জামান জিল্লু।

তিনি বলেন, কাস্টমসের চার সহকারী রাজস্ব কর্মকর্তা ও গুদামের নিরাপত্তার দায়িত্বে থাকা চার সিপাহিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৯৪ ভরি সোনা। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার সহকারী রাজস্ব কর্মকর্তারা হলেন মো. শহিদুল ইসলাম (৩৬), সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬) ও মো. মাসুম রানা (৩৩)।

সিপাহিরা হলেন মো. মোজাম্মেল হক (৩৫), মো. নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬) ও মো. আফজাল হোসেন (২৯)।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের দেওয়া তথ্যে ৯৪ ভরি সোনা উদ্ধার করা হয়েছে বলে জানান ডিবিপ্রধান।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোনা চুরির এ ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে ২ সেপ্টেম্বর। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন ৩ সেপ্টেম্বর। বিমানবন্দরের কাস্টম হাউজের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয় অজ্ঞাতদের আসামি করে। এসব সোনার দাম প্রায় ৫০ কোটি টাকা।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

৯৮-০০ ব্যাচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেউ বাধা দিলে আমেরিকা কেন, আমরাই প্রচলিত আইনে তাকে শাস্তি দেবো : পরিকল্পনামন্ত্রী

ছাত্রদের দেওয়া অর্ন্তবর্তীকালীন সরকারের রূপরেখা

আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর

সমুদ্রের তলদেশে ৫ ‌হাজারেরও বেশি অজানা জীবের সন্ধান

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

তিস্তায় নৌকা ডুবে তিন শ্রমিক নিখোঁজ

বিমার আওতায় আসছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, হচ্ছে বিমা কোম্পানি

‘মহান ১৯ অক্টোবর বেগম রাহেলা করিম মাইজভাণ্ডারীর ৯তম ওফাত দিবস’

জলাভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধারে বাংলাদেশ কাজ করছে : পরিবেশমন্ত্রী