৬ জুন ২০২৬, এখন সময় রাত ১২:৫৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কুড়িগ্রামে বাস চাপায় ৩ জন নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
জুলাই ৩০, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে আন্ধারীঝাড় এলাকায় দূর পাল্লার বাস চাপায় এক মোটরসাইকেলে থাকা ৩ জন আরোহী নিহত হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এসময় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।এসময় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা পরিবহন বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে আন্ধারীঝাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। নিহতরা সকলেই সমবয়সী। তারা হলেন,নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের বাসিন্দা আফতাব হোসেনের পুত্র সাগর (২৪), সোহরাব আলীর পুত্র সুমন (২৩) এবং শাহিন (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, বাসটি নাগেশ্বরী থানার পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর প্রক্রিয়াধিন রয়েছে। ঘাতক চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক আছে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকানঘর উচ্ছেদ

জয়েন্টের ব্যথার কার্যকরী ঔষধ

কুরবানি ঈদের আগে এক লাখ গরু আমদানির সুপারিশ

রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ

চট্টগ্রামে গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

শ্বেতপত্র কমিটি কোনো দুর্নীতি ধরবে না, দুর্নীতির মাত্রা তুলে ধরবে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

আমি কোনোদিন ভাবিনি এমন পরিস্থিতির সৃষ্টি হবে : প্রধানমন্ত্রী

ব্লক ইট ব্যবসায়ীদের জন্য ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে সরকার : পরিবেশ সচিব

আশুরার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে : বাংলাদেশ ন্যাপ

সাভারে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার বাসে আগুন