৫ জুন ২০২৬, এখন সময় রাত ১১:৫৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

৪৮ ঘণ্টার মধ্যে দুই বার ভূমিকম্প

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৫, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ

মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে ভোররাতে পরপর দু’দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল। সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর ঠিক ১৩ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় দফায় আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে।

সকালে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, ভোরে বাংলাদেশ এবং ভারতের আসাম রাজ্যে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তার দেওয়া তথ্যমতে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং ৩০ সেকেন্ড পর দ্বিতীয় ভূমিকম্পটি ৫ দশমিক ৪ মাত্রায় সংঘটিত হয়। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছের মরিগাঁও এলাকা।

আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থলও একই গভীরতায় ছিল বলে জানা গেছে।

মোস্তফা কামাল পলাশ তার পোস্টে সতর্ক করে বলেন, যেহেতু দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪, যা মধ্যম মানের ভূমিকম্প হিসেবে বিবেচিত, তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এই আফটারশক বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের কোনো ফল্ট লাইনে সংঘটিত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

 

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

সুদৃঢ় ব্যবসায়িক অংশীদারিত্ব সৌদি-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে অপরিহার্য : ডিসিসিআই সভাপতি

লক্ষ্মীপুরে ৪০ হাজার পুকুরের মাছ ভেসে গেছে , ক্ষতির পরিমাণ ৮০ কোটি টাকা

‘বৈধপথে রেমিটেন্স আসার পরিমাণ হু হু করে বাড়ছে’

পাকিস্তান থেকে এলো ১১৬ টন পেঁয়াজ

শুরু হয়েছে ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভ এর প্রদর্শনী

এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মো. হাফিজুর রহমান

সোমালিয়া উপকূলে ছিনতাই হওয়া জাহাজ আবদুল্লাহ, দস্যুরা যোগাযোগহীন

এবারের আন্দোলন হবে আওয়ামী অধীনতা থেকে মুক্তির আন্দোলন

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে : সেতু উপদেষ্টা

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা