১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৪৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
অক্টোবর ৪, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ

মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে ব্যাংক খাতে আস্থা ফেরানো, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন তিনি।

৩ অক্টোবর ২০২৬ রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক প্রবৃদ্ধি মন্থর, গত দশকের তুলনায় অর্থায়নের ব্যয় বেশি এবং আন্তর্জাতিক বাণিজ্যে সংরক্ষণবাদ ও শুল্কবাধা বাড়ছে।’

তিনি বলেন, ‘ভূরাজনৈতিক সংঘাতের কারণে জ্বালানি ও পরিবহন ব্যয় অস্থির রয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন প্রতিবছর অর্থনৈতিক ক্ষতির নতুন হিসাব যোগ করছে। বাংলাদেশের মতো আমদানিনির্ভর ও রপ্তানিমুখী অর্থনীতিতে বৈশ্বিক এসব ধাক্কার সরাসরি প্রভাব পড়ে। এর প্রভাব বাজারে পণ্যের দাম, টাকার বিনিময় হার এবং দেশের কারখানাগুলোর রপ্তানি আদেশে দেখা যায়।’

নীতিনির্ধারণের ক্ষেত্রে অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ে আমাদের প্রতিটি দিনই সারপ্রাইজ এলিমেন্টের দিন (চমকের দিন)। বাজেট তৈরি হয় এক অনুমানের ওপর, তারপর আসে জ্বালানির দামের ধাক্কা, বৈদেশিক মুদ্রার চাপ, বন্যা কিংবা বিশ্ববাজারের অনিশ্চয়তা। অসম্পূর্ণ তথ্য ও সীমিত সময়ের মধ্যেই জনগণের কাছে জবাবদিহি রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হয়।’

দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘দেশের ভেতরে আমরা একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে, জিডিপির অনুপাতে কর আদায় আমাদের প্রয়োজনের তুলনায় অনেক কম এবং ব্যাংক খাতে আস্থা ফেরানো জরুরি।’

অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিও নিতে হবে। সময়সূচি যা-ই হোক, পরিবর্তিত বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনীতিকে প্রস্তুত করতে হবে। রপ্তানিকে বাণিজ্যসুবিধার বদলে প্রতিযোগিতার শক্তিতে টিকে থাকতে শেখাবে এই প্রস্তুতি।’

তিনি বলেন, ‘সমস্যা লুকিয়ে লাভ নেই, স্বীকার করলেই সমাধান শুরু হয়।’

সরকারের অগ্রাধিকার তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্থিতি ফিরিয়ে আনা, করব্যবস্থাকে ন্যায্য, সহজ ও প্রযুক্তিনির্ভর করা, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় জনগণের প্রতিটি টাকার সর্বোচ্চ ফল নিশ্চিত করা’—এসবই এখন অগ্রাধিকার।

তিনি আরও বলেন, ‘এক দিনে সব ঠিক হবে না, কিন্তু এই লক্ষ্যে আমরা অবিচল থাকব।’

শিক্ষার্থীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘দক্ষতা ছাড়া কোনো জাতি এগোতে পারে না এবং সততা ও মানবিকতা ছাড়া সেই দক্ষতা সমাজকে সঠিক পথ দেখাতে পারে না।’

তিনি বলেন, ‘অর্থনীতি শুধু পরীক্ষা পাসের বিষয় নয়, এটিকে অনুধাবন করতে হবে এবং দেশের সেবায় নীতি ও সততার সঙ্গে কাজ করে যেতে হবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন

পোশাক প্রস্তুতকারকদের দেশ পুনর্গঠনে সহায়তা করার আহবান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঢাকা ও প্যারিসের মধ্যে ২টি চুক্তি স্বাক্ষর

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের পরামর্শ জাতিসংঘের

পুনর্বাসনে অপরিহার্য হলেও গুরুত্বহীন ফিজিওথেরাপি

‘দেশের ব্যাংকিং খাত সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে’

শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি সরকারকে নিশানা করেছে : ওবায়দুল কাদের

বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার অনির্দিষ্টকাল স্থগিত করলো যুক্তরাষ্ট্র

নীরবে নিভৃতে চলে গেলেন হযরত শাহসুফি মোঃ আবুল কালাম আজাদ আল মাইজভাণ্ডারী