১৬ জুন ২০২৬, এখন সময় রাত ২:১৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পর্ষদ ভেঙে দিতে গভর্নরকে চিঠি

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ১৬, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছেন  ব্যাংকটির শতাধিক কর্মকর্তা। ১৫ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বরাবর তারা চিঠি দিয়েছেন।
গভর্নরকে পাঠানো চিঠিতে বলা হয়, পত্রপত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপনি এরই মধ্যে ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয়েছেন। ব্যাংকটির বোর্ড অব ডিরেক্টরস ও কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে তহবিল লুটপাট চলেছে। কিছু চিত্র গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাস্তব অবস্থা এর চেয়েও ভয়াবহ। দীর্ঘদিন এই লুটপাটের ধারা অব্যাহত থাকার কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে এবং ব্যাংকটির প্রতি গণমানুষের আস্থার সংকট দেখা দিয়েছে।
ব্যাংকের হারানো গৌরব পুনরুদ্ধার, সব স্টেকহোল্ডারের স্বার্থ রক্ষা, তাদের আস্থা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার জন্য ব্যাংক কোম্পানি আইন ৪৭ ধারা মোতাবেক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সৎ ও দুর্নীতিমুক্ত, ইসলামী ব্যাংকের প্রতি সহানুভূতিশীল বিজ্ঞ ব্যক্তিদের অথবা প্রয়োজনে সাবেক পরিচালকদের সমন্বয়ে বোর্ড পুনর্গঠনের জন্য ব্যবস্থা দিতে আপনার আশু পদক্ষেপ কামনা করছি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত রিপোর্ট

মানিকগঞ্জে যানজট নিরসনে পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ

সহিংসতা নয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করুন : ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

আইনশৃঙ্খলা পরিস্থিতি একটুখানি খারাপের দিকে গেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দশ হাজারেরও বেশি গান কণ্ঠে তুলেছেন সাবিনা ইয়াসমিন

চলমান বন্যায় পানিবন্দি ৭ লাখ পরিবার, ক্ষতিগ্রস্ত ৫৩ লাখ মানুষ

সারাদেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

আগামীকাল থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী

দেশের সব ব্যবসায়ীদের ৭ দিনের পোর্ট ড্যামারেজ চার্জ মওকুফ

কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ১০ সে.মি. উপরে, বন্যা আতঙ্কে মানুষজন