৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

৫ কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৭, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির অভিযোগ তুলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচটি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সকাল থেকেই ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান। পরে সব কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছে অবরোধ করেন।

সড়ক অবরোধের বিষয়ে নাঈম ইসলাম নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, স্কুলিং মডেল বাস্তবায়ন হলে পাঁচটি সরকারি কলেজেই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অস্তিত্ব থাকবে না। সেজন্য আমরা আগে থেকেই প্রতিবাদ জানিয়েছি।

অন্যদিকে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে আজ ফের আন্দোলনে নামছেন সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত টানা আন্দোলন চলবে।

শনিবার (৬ ডিসেম্বর) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণের পর তিন দফা বৈঠক হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থীর উদ্বেগ আরো বেড়েছে।

এর আগে, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে- সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জ এসএসসি ৯৮ ব্যাচের বর্ণাঢ্য রজতজয়ন্তী উদযাপন

ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গাজীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

বাংলাদেশ ক্রমবর্ধমান জনসংখ্যার পানির চাহিদা পূরণ করছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব স্থগিত

ঢাকার প্রবেশ-বাহির পথ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে ডিএমপি

জনপ্রতিনিধিদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

‘ই-রিটার্ন জমা দিতে কোনো নথি লাগবে না’