বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ৮ অক্টোবর রাজধানীর (মিরপুর-১) ৮২ শাহ আলীবাগে বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিককে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠায় মহাসচিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। তিনি বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সহনশীলতা ও সংলাপের পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। বিএসপি জনগণের প্রত্যাশা, গণতন্ত্র, ন্যায়বিচার ও শান্তির পক্ষে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা অব্যাহত রাখবে।

নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিবের দায়িত্ব আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের। প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নেতৃত্বে দলের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করব। দলের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের কাছে বিএসপির রাজনৈতিক দর্শন ও কর্মসূচি পৌঁছে দেওয়াই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে হবে। দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করব।

অনুষ্ঠানে মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন পার্টির ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, মোঃ মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব মোঃ আসলাম হোসাইন, যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক এসএম বারী, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মানিক, সহ-অর্থ সম্পাদক মোঃ মোশারফ হোসেন মিয়া, সহ-দপ্তর সম্পাদক একে নাহিদ, সহ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম কামরুল, সহ-ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার এবং কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মরিয়ম বেগম, আফরিনা পারভীন, প্রফেসর মাহবুবুর রহমান ও প্রফেসর আব্দুল হালিম। এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাসচিবকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


















