১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৪৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করলো ওমান

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
নভেম্বর ১, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করলো ওমান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

টাইমস অব ওমান, মাসকাট ডেইলি ও ওমান অবজারভারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়নি কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি আপডেট করেছে। এর ফলে এখন থেকে টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাকে রেসিডেন্স স্ট্যাটাসে পরিণত করা যাবে না আগের মতো।

কেউ যদি ট্যুরিস্ট বা ভিজিট ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে চান তাহলে তাকে এখন থেকে অবশ্যই প্রথমে ওমান থেকে বের হতে হবে। আর রেসিডেন্স ভিসা অ্যাপ্লিকেশনে অবশ্যই ‘এক্সিট স্ট্যাম্প’ থাকতে হবে তিনি যদি আবার এমপ্লয়মেন্ট ভিসায় ফিরতে চান।

নতুন এ নিয়মটি শুধু বাংলাদেশিদের জন্য নয়, যেকোনো দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।

তবে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ রাখার বিষয়ে কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি। সূত্র: টাইমস অব ওমান, মাসকাট ডেইলি ও ওমান অবজারভার

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

কোটাবিরোধীদের আন্দোলনে শিক্ষার্থীরা অনড়

শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন শুরু

এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি

ঢাকা কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ও সাধারণ সম্পাদক

শ্রীলংকার জন্য ৩৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

বন্যার্তদের জন্য টিএসসিতে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত : নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

টঙ্গীতে দুই থানার ওসি বদলি

এক দফা দাবি নিয়ে ৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ