১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:৩১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা কমাতে চাই : বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ

সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা। ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা কমাতে চাই। ২৫ সেপ্টেম্বর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এ কথা জানান।
সাক্ষাতে ব্যবসা সহজ করা, ট্যারিফ কমানো, শিপিং সুবিধা, বন্দরের জটিলতা, যানজট ও ক্যাশলেস ট্রানজেকশন বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধিদলের উদ্দেশে বলেন, সরকারের উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য সহজ করা। বিগত ১৬ বছরে কোনো নিয়ম মানা হয়নি। ব্যাংকগুলোয় ১৮ হাজার কোটি টাকা শর্টেজ এমনিতে হয়নি। আমরা আইনশৃঙ্খলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। ব্যবসা-বাণিজ্যে আননেসেসারি অবস্ট্যাকল (অপ্রয়োজনীয় বাধা) যা আছে, তা কমাতে চাই।
রাজধানীর যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রায়ই ঢাকায় যানজট হচ্ছে, গুলশান-বনানীতেও দেখি উল্টো পথে গাড়ি চলছে। ১৮ কোটি মানুষের জন্য তো এক কোটি ট্রাফিক পুলিশ নিয়োগ করা যাবে না। প্রয়োজন সিভিক সেন্স (নাগরিকসুলভ শিষ্টাচারবোধ) জাগ্রত করা।
অ্যামচ্যাম প্রতিনিধিরা আন্তর্জাতিক বাণিজ্যে ডিফার্ড পেমেন্ট (বিলম্বিত পরিশোধ) যুগোপযোগী ও ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ক্যাশ ইনসেন্টিভ (নগদ সহায়তা) চালুর দাবি জানান। তারা মনে করেন, এর ফলে ক্যাশলেস সোসাইটি গঠন দ্রুত হবে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, আ্যামচ্যাম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মইনুল হক, রুবাবা দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি উন্নতি, দূর্ভোগ কাটেনি

আবুধাবিতে বলিউড তারকাদের সঙ্গে একই মঞ্চে জয়া

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত রিপোর্ট

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতার্র পিএইচডি ডিগ্রি অর্জন

প্রবাসী আয় বাড়াতে বিশেষজ্ঞদের উদ্ভাবনী পরামর্শ চাই : অর্থমন্ত্রী

কুড়িগ্রামে সব নদনদীর পানি আবার বাড়ছে; নিম্নাঞ্চলসমূহ প্লাবিত

প্রশংসনীয় ব্যবসায়িক পরিবেশ প্রয়োজন

জামায়াত-শিবিরের কোনো সংগঠন বা ব্যক্তির বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না

খাদ্য নিরাপত্তার জন্য স্মার্ট কৃষির বিকল্প নেই

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় স্থগিতে আবেদনের শুনানি মুলতবি