২৬ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৪৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

রাজধানীতে চলছে মধু মেলা, চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ

রাজধানীতে পাঁচ দিনব্যাপী ‘মধু মেলা’ চলছে। মৌ চাষ উন্নয়ন এবং জনসাধারণের মধ্যে মধুর উপকারিতা ও গুরুত্ব তুলে ধরতে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
৩১ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিসিকের প্রধান কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেস উর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিল্পসচিব মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
মধু মেলায় দেশের বিভিন্ন প্রান্তের মৌচাষিদের ৩০টি স্টল রয়েছে। পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।
বিসিকের হিসাবে দেশে বর্তমানে প্রতিবছর ৭ হাজার ৫৪৬ টন মধু উৎপাদিত হয়। সুন্দরবন, মধুপুর গড়, শেরপুর, টাঙ্গাইল, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিকভাবে ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌ চাষের মাধ্যমে মধু উৎপাদিত হয়। প্রাচীনকাল থেকে মানুষের খাদ্য ও ঔষধি উপাদান হিসেবে মধু ব্যবহৃত হচ্ছে। তবে বেশ কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবেও মধু উৎপাদন ও বিক্রি বেড়েছে।
মেলার উদ্বোধন শেষে ‘বাংলাদেশের মৌ চাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন সময় বিভিন্ন মেলার নাম শুনে থাকি, যার আয়োজন করা হয় গ্রামগঞ্জে বা অন্যান্য জায়গায়। তবে মধু মেলার ধারণা একেবারেই নতুন।’
অনুষ্ঠানে শিল্পসচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমাদের চিনির বিকল্প হিসেবে প্রাকৃতিক মধু খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ভেজাল মধু ও চিনি মিশ্রিত মধু কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন। তিনি বলেন, মৌ-বাক্স ব্যবহার, উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সরকারি সহায়তার ফলে বর্তমানে মধু একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। এই খাত পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।
মৌচাষিদের পক্ষ থেকে আফজাল হোসেন বলেন, মধুর উন্নয়নে ফুড গ্রেডের কনটেইনার ব্যবহার বাধ্যতামূলক করা প্রয়োজন। পাশাপাশি ভেজাল মধু বিক্রেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া মৌচাষিদের সাহায্য করার জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সরকারের পতন না হওয়া পর্যন্ত লড়াই চলবে : মান্না

একদিনে ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন, রোগী ছাড়াল ২ হাজার

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা, হামদ-নাত ও কবিতা আবৃত্তির আয়োজন

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

গাজীপুরে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৬০ দোকান

শীর্ষ ১০ কোম্পানি, এক বছরে বাজার মূলধন কমেছে ২১২৩১ কোটি টাকা

৬০ টাকায় নগদ গ্রাহকেরা বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন র‌্যাবিটহোলে

গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

বিনিয়োগকারীদের জন্য চালু হলো একক ডিজিটাল গেটওয়ে ‘বাংলা বিজ’

৫ কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ