১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

গাজীপুরে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৬০ দোকান

প্রতিবেদক
গাজীপুর সংবাদদাতা
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে আগুনে পুড়ে গেছে ৬০টি দোকান। এতে এসব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুড়ে যাওয়া মার্কেটটি স্থানীয়ভাবে চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার হিসেবে পরিচিত। সেখানে কাঁচা মালামাল খুচরা ও পাইকারি বেচাবিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত বাজারটির ব্যবসায়ীরা জানান, মার্কেটটিতে প্রায় দেড় শতাধিক দোকান রয়েছে। দীর্ঘ দিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন তারা। বৃহস্পতিবার সকালে হঠাৎ আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন সবাই। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ৬০টি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চন্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের পশ্চিম পাশে টিনশেডের তৈরি মার্কেটে একটি দোকানে আগুন লাগে। পরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ

নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ : ডিএমপি কমিশনার

গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে আগামীকালের মধ্যে কমিটি গঠন করা হবে : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

দক্ষিণ আফ্রিকা সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

কারফিউ অমান্য করলেই আইনানুগ ব্যবস্থা : ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

হজ পালনে গিয়ে ৬৫ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৯ হাজার ৭৪২ হাজি

লিবিয়ায় বন্যা দুর্গতদের মানবিক সহায়তায় জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

৯৮-০০ ব্যাচ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

‘আজ বিকেল ৩টা থেকে মোবাইল ইন্টারনেট চালু হচ্ছে’