২৬ নভেম্বর ২০২৬, এখন সময় সকাল ৯:১৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না বিএনপি

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, নওগাঁ
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালে মানুষ ভোট দিতে পারেনি। জনগণের ভোটের অধিকার হরণ করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় রয়েছে। আবারও তারা ২০১৪ ও ২০১৮ সালের মতো ভোট চুরির পাঁয়তারা করছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

বগুড়া-রাজশাহী তারুণ্যের রোড মার্চ কর্মসূচীতে ১৮ সেপ্টেম্বর ২০২৩ রবিবার বিকেলে মান্দা ফেরিঘাটে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, অতীত সাক্ষী এ সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠ হয় না। আগামী নির্বাচনও তাদের অধীনে সুষ্ঠ হবে না। তাই জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার পতনের এক দফা এক দাবি নিয়ে আন্দোলনে রাজপথে নেমেছে বিএনপি। এ পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের ৬৪৮ জন নেতাকর্মীকে গুম করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। নেতাকর্মীদের ওপর মিথ্যে মামলা আর সাজা দিয়ে বিএনপিকে কোণঠাসা করতে দেশের পুলিশ বাহিনীকে ব্যবহার করছে সরকার।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ শুধু নয়, আজকে সারা বিশ্বের মানুষ জেনে গেছে এই সরকারের অধীনে অতীতের দুইটা নির্বাচন ভালো হয়নি। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ। বিশ্বনেতারাও আজকে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য সরকারকে চাপ দিয়ে আসছে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল। অপরদিকে স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ।

এর আগে দুপুর ২টায় নওগাঁ শহরের বাইপাস রোডের জেলখানা মোড়, বগুড়ার আদমদিঘী ও দুপচাঁচিয়ায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বগুড়ায় সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় গতকালের রোডমার্চ কর্মসূচী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ফল উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালদিয়া ও পানগাঁও টার্মিনালের দায়িত্বে বিদেশি দুই প্রতিষ্ঠান

ইসলামী ব্যাংকের ৬টি জোন ও ২টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

জায়েদা খাতুন গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র

ইন্টারনেটে অন্যতম ধীরগতির দেশ বাংলাদেশ, মোবাইলে ৯১ ও ব্রডব্যান্ডে ৯৩তম

ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪ : যাত্রী কল্যাণ সমিতি

বৃহস্পতিবার থেকে ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জেলায়

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : বিএনপি মহাসচিব

ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত