৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
আগস্ট ১০, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। ১০ আগস্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ৩ মার্চ একাডেমিক কাউন্সিলের সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, স্লোগান ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ১০ আগস্ট অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এতে আরো বলা হয়, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শেরপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল

দেশে ই-সিগারেটের ব্যবসা করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার ভাঙার হুঁশিয়ারি

তথ্যমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে শীর্ষে পাকিস্তান

কুড়িগ্রামে বজ্রপাতে যুবক নিহত

সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী

দাগনভুঞায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যাধিক কার্যকরী ফাংশনাল ফুড