৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মানিকগঞ্জে ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
ডিসেম্বর ১৯, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ

মানিকগঞ্জে তিনটি আসনে ২০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রেহানা আকতার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

জানা গেছে, মানিকগঞ্জ-১ আসনে ৬ জন, মানিকগঞ্জ-২ আসনে ১০ জন ও মানিকগঞ্জ-৩ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলার তিনটি আসনে ৩৩ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে আপিল করে ৬ জন প্রার্থিতা ফিরে পান। তবে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর, শিবালয়) দলীয় প্রার্থী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাকের পার্টির প্রার্থী দ্বীন মোহাম্মদ খান, জাতীয় পার্টির হাসান সাঈদ, জাসদের আফজাল হোসেন খান জকি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর-হরিরামপুর) জাসদের রফিকুল ইসলাম খান তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এদিকে, মানিকগঞ্জ-৩ আসনে (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) জাকের পার্টির দ্বীন মোহাম্মদ খান, জাসদের সৈয়দ সারোয়ার আলম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উন্নয়নে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস চীনের কমিউনিস্ট পার্টির

‘আমার এগিয়ে চলা, চরফ্যাশন থেকে ঢাকা’

রাজনৈতিক পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের গুণগত পরিবর্তন প্রয়োজন : তারেক রহমান

দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান

নিজেদের স্বার্থেই গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আলী রীয়াজ

অর্থনীতির দুষ্টচক্র থেকে বেরুতে স্থিতিশীল রাজনীতি দরকার

কোটা আন্দোলন সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপি শোক পালিত হচ্ছে

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬২৪২ জন

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ