১২ জুন ২০২৬, এখন সময় ভোর ৫:১০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আজকের আবহাওয়া

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৯, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ

দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ মঙ্গলবার এ খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকাল ৯টা থেকে পরিবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার দিবাগত শেষরাত থেকে বুধবার সকাল পর্যন্ত এবং আগামীকাল বুধবার শেষরাত থেকে বৃহস্পতিবার সকাল অবধি দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, আগামী বৃহস্পতিবার দিবাগত শেষ রাত হতে শুক্রবার সকাল পর্যন্ত নদী অববাহিকার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তবে, দিনের বেলায় এই তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এতে উল্লেখ করা হয়, আজ ও আগামীকাল বুধবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, বৃহস্পতিবার দিবাগত রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও, আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

উল্লেখ, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজ ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৬ মিনিটে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ব্রহ্মপূত্র নদের ভাঙন ঝুঁকিতে গুরুত্বপূর্ণ পাগলার বাজার

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারেকের বক্তব্য সরানোর নির্দেশ

জানুয়ারি মাসে পৌনে ২৭ হাজার কোটি টাকা প্রবাসী আয় এলো

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৯৭ জন

নাইকো মামলায় অভিযোগ গঠন বাতিলে খালেদার আবেদন সরাসরি খারিজ

ঘূর্ণিঝড় হিলারির আঘাতে লণ্ডভণ্ড ক্যালিফোর্নিয়া

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি-ম্যানেজিং কমিটি ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত, পরিপত্র জারি

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ

গাজীপুরের নতুন পুলিশ কমিশনার মাহবুব আলম

করিডোর সুবিধায় বাড়বে বাণিজ্য, ৭ কোটিরও বেশি কর্মসংস্থান : এডিবি