২১ মে ২০২৬, এখন সময় বিকাল ৪:১৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

এসএসসিতে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ১২, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। ২০২৩ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি জানান, ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। মোট পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৪৭ শতাংশ।

শিক্ষামন্ত্রী আরো জানান, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৭ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ।

এর আগে, সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর ডিজিটালি আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছে মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

‘বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশে সভা-সমাবেশ-বিক্ষোভ নিষিদ্ধ’

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শখ ও সানন্দা’র উদ্যোগে সোনারগাঁয় মতবিনিময় ও বৃক্ষ রোপণ

অগ্নিনির্বাপণ মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক

হজ পালনে গিয়ে ৬৫ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৯ হাজার ৭৪২ হাজি

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ২৮ অক্টোবর

বিএসপি’র দপ্তর সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম মহাসচিব হলেন মোঃ ইব্রাহিম মিয়া

বিএনপির কর্মসূচিতে পরিবর্তন

জাতীয় চা দিবস পরিবর্তন, এখন ২১ মে জাতীয় চা দিবস পালিত হবে

তীব্র গরমে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ

ঘূর্ণিঝড় হিলারির আঘাতে লণ্ডভণ্ড ক্যালিফোর্নিয়া