৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বাংলাদেশে ছাত্র আন্দোলনে ৬৫০ জন নিহত : জাতিসংঘ

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ১৬, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩২ শিশুসহ ৬৫০ জন নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ ১৬ আগস্ট জেনেভা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছে ৪০০ জন। আর ৫ থেকে ৬ আগস্টে মারা গেছে ২৫০ জন। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ১০ পাতার প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, গত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে। জাতিসংঘ বলছে আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শও দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। যেখানে মোট ২১টি পরামর্শ দেওয়া হয়েছে। যার মধ্যে আছে আইনশৃংখলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজাদারি ব্যবস্থা গ্রহণ করা। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

ইসলামী ব্যাংকের ৬টি জোন ও ২টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন

৫৫ কেজি সোনা চুরি : কাস্টমসের চার কর্মকর্তা বরখাস্ত

চলতি সপ্তাহে ফাইজারের তৃতীয়-চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

এক বছরে খেলাপি ঋণ বাড়ল ২৫ হাজার কোটি টাকা

জুলাই মাসে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ

৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

২০২৬ সালের এসএসসিতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা

মমতাজের সমর্থকদের ‘হামলায়’ স্বতন্ত্র প্রার্থীর ৬ সমর্থক আহত

সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেয়া হবে : প্রধানমন্ত্রী