৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আমার প্রতি আস্থা রাখলে কারো ওপর হামলা করা যাবে না : ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৮, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ

আমার প্রতি আস্থা রাখলে কারো ওপর হামলা করা যাবে না। আজ ৮ আগস্ট দেশে ফিরে ড. মুহাম্মদ ইউনূস এই কথা বলেন।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আজ (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেবেন।
তিনি ৮ আগস্ট দুপুর ২ টায় ফ্রান্স থেকে শাহজালালে এসে পৌছান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ অন্য সমন্বয়কেরা। এই সময় তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। এই স্বাধীনতা রক্ষা করতেই হবে। দেশের প্রতিটি মানুষকে সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। এই স্বাধীনতার সুফল সবার ঘরে পৌঁছে দিতে হবে।
এসময় তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে।
ড. ইউনূস এই সময় শিক্ষার্থীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি শহীদ আবু সায়ীদের আত্মত্যাগকে স্মরণ করেন। তিনি অধ্যাপক ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশংসা করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভারতে ইলিশ রপ্তানিতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে রিট

দুর্দান্ত শুরুর পরেও ২২৭ রানেই থামল বাংলাদেশ

চলতি বছর ২২০০ কোটি টাকার ভোজ্য তেল আমদানি করেছে এস. আলম গ্রুপ

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ৪৭৭ কোটি টাকা লোপাট : অনুসন্ধান চলমান রাখার নির্দেশ

চাল-তেল-চিনি-খেজুরে শুল্ক ছাড় দিয়ে এনবিআরের প্রজ্ঞাপন

আমি কোনোদিন ভাবিনি এমন পরিস্থিতির সৃষ্টি হবে : প্রধানমন্ত্রী

৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ : কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান

নতুন রেস্তোরাঁ খুললেন সানি লিওনি

শাপলা চত্বরের হত্যাকাণ্ড ‘গণহত্যা’ ছিল : চিফ প্রসিকিউটর

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা