৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

অনুপ্রবেশকারী ১০০০ হামাস যোদ্ধা হত্যার দাবি ইসরায়েলের

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
অক্টোবর ১১, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ

সীমান্ত বেষ্টনি টপকে নিজেদের ভূখণ্ডে ঢুকে পড়া ১০০০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের মধ্যে অন্তত ১৮ জন গতকাল মঙ্গলবার নিহত হয়েছে।

ইসরালের প্রধান সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের এ কথা বলেন।

এসব হামাস যোদ্ধা গত কয়েক দিনে ইসরায়েলে ঢুকে পড়েছিল বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় ‘হায়োম’ পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে, গাজা সীমান্তে প্রায় তিন লাখ সৈন্য সমাবেশ করেছে ইসরায়েল। যেকোনো সময় গাজায় বড় ধরনের স্থল হামলা শুরু করতে পারে দেশটির সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বুধবার এই তথ্য জানিয়েছেন।

এরই মধ্যে বুধবার পঞ্চম দিনে প্রবেশ করেছে ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ। বিগত চার দিনের সংঘাতে বহু সংখ্যক প্রাণহানি ঘটেছে উভয় দেশেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা।

রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনে প্রাণ গেছে ৯৫০ জনের। সূত্র: আল জাজিরা

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

২০২৫ সালের বাণিজ্যমেলা জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে

ভোটের দিন চলবে গণপরিবহন, মোটরসাইকেলে না

চুয়াডাঙ্গায় প্রেস কাউন্সিলের সেমিনার অনুষ্ঠিত

আগ্রায় ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনকেলেভ-২০২৩

বিডিআর বিদ্রোহ ২০০৯ : শেখ হাসিনা-আজিজ আহমেদসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের উপর দিয়ে তিনটি মেট্রোরেল লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের

ইউক্রেনকে আর কোনও অস্ত্র দেবে না পোল্যান্ড

একনেকে ১২ হাজার ৯৫১ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

যুক্তরাজ্যের গণমাধ্যম বিষয়ক মন্ত্রী স্যার জন হুইটিংডেলের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বৈঠক

৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ