২০ জুন ২০২৬, এখন সময় দুপুর ২:০০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, রাজশাহী
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ

দেশের মসজিদ-মন্দির-মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। তারা অপরাধী। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ত করে পূজার সময় মন্দির পাহারা দেওয়া হবে। ৭ সেপ্টেম্বর সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যু নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার।

দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নয়। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে যা প্রমাণিত। বরং তারা জাতির দুর্দিনে সবার আগে এগিয়ে আসেন। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা কখনোই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত ছিল না। এটি পূর্বের সরকারের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে। যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয়। তিনি আরও বলেন, পটপরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শাহজালালে চার কোটি টাকার স্বর্ণ জব্দ

২০৮৪ সালের পর বৈশ্বিক জনসংখ্যা কমতে পারে

‘ইয়া আলী’ গানের শিল্পী জুবিন গার্গ আর নেই

উন্নয়নে বাংলাদেশের জনগণের পাশে থাকার আশ্বাস চীনের কমিউনিস্ট পার্টির

১৯ মার্চ বলিউডে আরিফিন শুভর নতুন অধ্যায়

রমজানের সাহ্‌রি ও ইফতারের সময়সূচি

বিএসপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক তৌফিক ইকবাল চৌধুরীর ইন্তেকালে বিএসপি চেয়ারম্যানের শোক প্রকাশ

আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর হলেন প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ

লাইসেন্স ব্যতিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজার বসালে ব্যবস্থা নেবে ডিএসসিসি

জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপির ৪২২ নেতাকর্মী নিহত : বিএনপি মহাসচিব