১৬ আগস্ট ২০২৬, এখন সময় দুপুর ১:৩৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

অবশেষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন নং ৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
অন্তর্বর্তী সরকার এ বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। এক খবরে হিন্দুস্তান টাইমস বলছে, গত ৫ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ডাক্তারদের ‘শাটডাউন’ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা

পহেলা বৈশাখ : উৎসবের শোভাযাত্রা

১ জানুয়ারি বাণিজ্য শুরু, প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন

বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ২৫ কেজি সোনা চুরি

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইরানে মার্কিন হামলায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা, হামদ-নাত ও কবিতা আবৃত্তির আয়োজন

বগুড়া শাহ সুলতান কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশিদের জন্য আবারও ভিসা চালু করেছে আমিরাত

ট্রেড লাইসেন্সের সব কাজ অনলাইনে হবে : মেয়র তাপস