৩০ নভেম্বর ২০২৬, এখন সময় ভোর ৫:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ভারতের বিভিন্ন ব্যাংকে সাইবার হামলা

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
আগস্ট ১, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

গতকাল ৩১ জুলাই রাতে ভারতের বেশ কিছু ব্যাংক সাইবার হামলার শিকার হয়েছে। ‘র‍্যানসমওয়্যার’ নামের এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। তুলনামূলকভাবে ছোট ব্যাংকগুলো এই হামলার শিকার হয়েছে। জানা গেছে, ভারতের অন্তত ৩০০ ব্যাংক এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্যাংকগুলোতে সি এজ প্রযুক্তির মাধ্যমে সেবা দেওয়া হয়। র‍্যানসমওয়্যারের মাধ্যমে সি এজ প্রযুক্তির ওপর আক্রমণ চালিয়েছে সাইবার অপরাধীরা। যার ফলে এসব ব্যাংকের সেবা দাওয়ার প্রক্রিয়া পুরোপুরি বিঘ্নিত হয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এখনো এই হামলা নিয়ে কিছু না জানালেও, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) ৩১ জুলাই একটি বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাইবার হামলা হয়েছে, এটা বোঝার পর ওই ব্যাংকগুলোতে তাৎক্ষণিকভাবে সি এজ প্রযুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে আপাতত এই ব্যাংকগুলোতে আর্থিক লেনদেন বন্ধ রয়েছে। তবে কারা এবং কেনো এই হামলা চালাল, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় বিদেশি কোনো শক্তির হাত আছে কী-না, তাও স্পষ্ট নয়।
ভারতীয় ব্যাংকগুলোতে যে সাইবার হামলা হতে পারে, তা অনেকদিন ধরেই আশঙ্কা করছিল সাইবার ক্রাইম দপ্তর। বড়-ছোট সমস্ত ব্যাংককেই এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। ৩১ জুলায়ের ঘটনার পর বড় ব্যাংকগুলোকে নতুন করে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

১৪ হাজার ৭৭ কোটি টাকার ২০ প্রকল্প অনুমোদনে একনেক

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি বেড়ে কমতে পারে তাপমাত্রা

আকস্মিক বন্যায় তলিয়ে গেছে দেশের ২ লাখ ৩০ হাজার হেক্টরের ফসল

‘প্রতিবন্ধী নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করতে হবে’

হযরত শাহপরাণ (রহ.) মাজারে গান-বাজনা নিষিদ্ধ

ঈদে ভাপসা গরম থাকবে, বৃষ্টির সম্ভাবনা কম

ঘূর্ণিঝড় হিলারির আঘাতে লণ্ডভণ্ড ক্যালিফোর্নিয়া

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদককারবারি গ্রেপ্তার

বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ছিলেন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক : রুহুল কবির রিজভী

মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী