২ নভেম্বর ২০২৬, এখন সময় সকাল ৭:৩৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

রেমিট্যান্সের গতি ফিরছে

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
আগস্ট ১৩, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ

শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে রেমিট্যান্স পাঠানোর ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে টানা তিন মাস দুই বিলিয়নের বেশি আসা রেমিট্যান্স জুলাই মাসে হঠাৎ দুই বিলিয়ন ডলারের নিচে চলে আসে।
প্রবাসীরা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা করে সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনে সরব হয়ে ওঠেন। এর প্রভাব পড়ে রেমিট্যান্সে। তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধপথে রেমিট্যান্স আসার পরিমাণ হু হু করে বাড়ছে। চলতি আগস্টের প্রথমদিকে রেমিট্যান্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, আগস্টের প্রথম ১০ দিনে দেশে বৈধপথে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার। সূত্র মতে, আগস্টের প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থাৎ এ সময়ে আগের ৩ দিনের চেয়ে ৪ গুণ রেমিট্যান্স পাঠিয়েছেন তারা। চলতি মাসের প্রথম ১০ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটির (কৃষি ব্যাংক) মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ১০ হাজার ডলার এসেছে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে স্বল্পমেয়াদি সংস্কারে জোর দিয়েছে সরকার’

প্রস্তাবিত বাজেট ২০২৫-২০২৬ : যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে

আগামী নির্বাচন নির্বাচন ভন্ডুল করতে চাইলে পরিণতি ভয়াবহ হবে : নৌপ্রতিমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৭ সেপ্টেম্বর থেকে টাকা পাবেন

১৮ অক্টোবর রিয়াজ উদ্দিন ফকির স্মরণে বার্ষিক ১১৪তম ওরশ শরীফ

এসএসসির ফল শুক্রবার

বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মো. হাফিজুর রহমান

দেশে ই-সিগারেটের ব্যবসা করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি