৮ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ২:১৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৫, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ১৫ এপ্রিল (১৪ এপ্রিল রাত) থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছরের মতো এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরার ট্রলার যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। ২০১৫ সাল থেকে প্রতি বছর সমুদ্রে মৎস্য প্রজনন বাড়ানোর লক্ষ্যে সরকার এ পদক্ষেপ গ্রহণ করে আসছে। সরকারে নিষেধাজ্ঞার কারণে টেকনাফ উপজেলায় শামলাপুর, হাজম পাড়া, বড়ডেইল, কচ্ছপিয়া, মিঠাপানির ছড়া, মহেশখালীয়া পাড়া, বাহার ছড়া, মুন্ডার ডেইল ও শাহপরীরদ্বীপ নৌ-ঘাটে নৌকা নোঙর করা হয়েছে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরে ইলিশের প্রজননসহ মৎস্যভান্ডার সমৃদ্ধির লক্ষ্যে সরকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ৫৮ দিনে টেকনাফে ১০ হাজার ৬৮৩ জেলের জন্য তালিকা অনুযায়ী প্রথমবার জনপ্রতি ৫৬ কেজি এবং দ্বিতীয় বার জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

তিনি বলেন, সাগরে ৫৮ দিন মৎস্য আহরণ বন্ধ রাখতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। কেউ এ সময়ে সাগরে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সাগর উপকূলে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশকে তৎপর থাকতে বলা হয়েছে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি ডিআরইউয়ের

যত অপপ্রচারই হোক সুষ্ঠু নির্বাচনে আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে : কানাডা প্রবাসীদের তথ্যমন্ত্রী

শোকাবহ আগস্টের শেষ কর্মদিবসে অগ্রণী ব্যাংকে দোয়া মাহফিল

এসএসসির ফল শুক্রবার

বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা, একই দামে তিনগুণ গতির ইন্টারনেট

গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে জলবায়ু ঝুঁকিপূর্ণ

যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ৭০০ মিলিয়ন ডলার দেবে গুগল

করিডোর সুবিধায় বাড়বে বাণিজ্য, ৭ কোটিরও বেশি কর্মসংস্থান : এডিবি

পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না : অর্থমন্ত্রী আমীর খসরু

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পর্ষদ ভেঙে দিতে গভর্নরকে চিঠি