১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

গভীর রাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
মে ২৮, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

ভারতের মণিপুর রাজ্যে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২১৭ কিলোমিটার দূরে ভারতের মনিপুর রাজ্যে। ভূমিকম্প নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের ৩৯ কিলোমিটার (২৪ মাইল) দূরে ৫ দশমিক ২ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়।

ওয়েবসাইটটি আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল।

এর আগে সোমবার দিবাগত রাত ৩টা ২মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৬৫ কিলোমিটার দূরে মায়ানমারের চিন হাখা অঞ্চলে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

অগ্নিনির্বাপণ মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক

২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার

জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে প্রাণসহ ৭৩ প্রতিষ্ঠান

যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই বানভাসী অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান : রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক

৯৮ ব্যাচের ফুটবল টুর্নামেন্ট ও কনসার্ট অনুষ্ঠিত

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় : প্রেস সচিব

বাংলাদেশ উজবেকিস্তানের অন্যতম কৌশলগত অংশীদার : উজবেকিস্তানের রাষ্ট্রপতি

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার নির্দেশ

মানিকগঞ্জের চরবংখুরী গ্রামের পদ্মার শাখা নদীতে কুমিরের আনাগোনা