১৬ জুন ২০২৬, এখন সময় সকাল ১০:৫৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়েছেন কবি শেখ রেজাউদ্দিন আহমেদ ওরফে রেজাউদ্দিন স্টালিন। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মাহফুজুল আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ রেজাউদ্দিন আহমেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এক সপ্তাহ পর সেই দায়িত্ব পেলেন রেজাউদ্দিন স্টালিন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

‘দেশের ব্যবসায়ীরা বিনিয়োগ বাড়াতে আস্থা পাচ্ছেন না’

সংস্কার : ব্যাংক খাতে দরকার টেকসই নীতিমালা

রাতে বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

যমুনা ব্যাংক এবং ট্যাপট্যাপ সেন্ড এর বিজনেস মিটিং অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

আইসিটি প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কুড়িগ্রামে ঘরের চালে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠ মিস্ত্রির

খাদ্য নিরাপত্তাসহ বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ও সৌদি

আগ্রায় ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনকেলেভ-২০২৩

খাদ্য নিরাপত্তার জন্য স্মার্ট কৃষির বিকল্প নেই