২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৩৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ইফাদ গ্রুপের ৪০ বছর পূর্তি উদযাপন

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ

৪০ বছর পূর্তি উদযাপন করলো ইফাদ গ্রুপ। এ উপলক্ষে গত ১১ অক্টোবর ধামরাইয়ে অবস্থিত ইফাদ অটোস ফ্যাক্টরিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘চার দশকের অগ্রযাত্রা-সমৃদ্ধির পথে একসাথে’- এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানটি ইফাদ পরিবারের সদস্যদের জন্য গর্ব, আনন্দ ও উদ্দীপনায় ভরপুর এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। ১২ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। এতে জানানো হয়, ৪০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসায়িক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফাদ গ্রুপ ১৯৮৫ সালে যাত্রা শুরু করে। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্যপণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি সততা, নিষ্ঠা, উদ্ভাবন এবং সমাজের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেছে। ইফাদ গ্রুপ দেশের একটি উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টিকারী ও শিল্প খাতের বিকাশে অনন্য ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ‘ইফাদের ৪০ বছরের যাত্রা শুধু ব্যবসার নয়, বরং দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের অগ্রগতির গল্প। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতে ইফাদ আরও শক্তিশালীভাবে শিল্প, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণের মাধ্যমে এগিয়ে যাবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আবুধাবিতে বলিউড তারকাদের সঙ্গে একই মঞ্চে জয়া

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত রিপোর্ট

সাম্য-ইনসাফ-সম্প্রীতি ও উদারতার অভাবে বিশ্বে দ্রুত সংঘাত ছড়িয়ে পড়ছে : সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.)

যমুনা ব্যাংক এবং ট্যাপট্যাপ সেন্ড এর বিজনেস মিটিং অনুষ্ঠিত

আন্তর্জাতিক সম্মেলনে সাম্প্রদায়িক সংঘাত প্রতিরোধে সংলাপের ওপর গুরুত্বারোপ করলেন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

আগস্টে ডেঙ্গুতে সারা দেশে ৩৯ জনের মৃত্যু

বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার : বিমানমন্ত্রী

ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ প্রসঙ্গে যা জানাল বাংলাদেশ ব্যাংক

কমছে চিনির দাম

ইসলামী ব্যাংকিং বনাম প্রচলিত ব্যাংকিং বাংলাদেশের জন্য কোনটি উত্তম?