১৬ মে ২০২৬, এখন সময় রাত ৩:১৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

এমটিবি-রানার মোটরস’র মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট ইকো-সিস্টেম সেবার চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
মে ১১, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ণ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং রানার মোটরস পিএলসি সম্প্রতি একটি সমন্বিত ও প্রযুক্তিনির্ভর ক্যাশ ম্যানেজমেন্ট ইকো-সিস্টেম গড়ে তোলার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর গুলশান-১ এ অবস্থিত এমটিবি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় রানার মোটরস পিএলসি দেশব্যাপী তাদের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক এবং বিক্রয় সংগ্রহ কার্যক্রম পরিচালনায় এমটিবি’র সমন্বিত এপিআই-সম্বলিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবহার করবে। পাশাপাশি সকল ধরনের পেমেন্ট ব্যবস্থাপনা এবং ডিডিআই-এর মাধ্যমে অনলাইন কালেকশন পরিচালনার জন্য এমটিবি’র ডিজিটাল পেমেন্ট সল্যুশন ‘এমটিবি ই ব্যাংক’ ব্যবহৃত হবে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ব্যাংকিং খাতে প্রথমবারের মতো এমটিবি ই ব্যাংক অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করে নিরাপদ ও সহজ উপায়ে লেনদেন অনুমোদনের সুবিধা চালু করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রযুক্তিনির্ভর সেবা করপোরেট আর্থিক ব্যবস্থাপনাকে আরও দ্রুত, নিরাপদ ও কার্যকর করবে। অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান-এর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ এবং রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল মোহাম্মদ ইসলাম (এফসিএ)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবি’র চিফ ডিজিটাল অফিসার, খালিদ হোসেন, ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড ট্র্যানজেকশন ব্যাংকিং বিভাগের ডিভিশনাল হেড, মো. আশিক ইকবাল খান, রিটেইল সেগমেন্ট এন্ড স্ট্র্যাটেজি বিভাগের ডিভিশনাল হেড তাহসিন তাহের, গ্রুপ কমিউনিকেশন ডিপার্টমেন্টের হেড মো. রজার ইবনে আজাদ এবং রানার মোটরস পিএলসি’র চিফ ফিন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব (এফসিএ), হেড অব আইটি আহমেদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - ঢাকা