৮ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ২:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

দেশে কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৫ লাখ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ৭, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ

এ বছর দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৫ লাখ। যা গত বছরের তুলনায় ৩ লাখ ৭৫ হাজার বেশি।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের মতো এবারও গবাদিপশুর পর্যাপ্ত মজুত রয়েছে। এ বছর দেশে মজুত থাকা হৃষ্টপুষ্ট করা কোরবানিযোগ্য পশুর মধ্যে ঢাকা বিভাগে প্রায় ৭ লাখ ৪৭ হাজার, চট্টগ্রাম বিভাগে প্রায় ১৭ লাখ ৭৩ হাজার, রাজশাহী বিভাগে প্রায় ৪৪ লাখ ৭৮ হাজার।

খুলনা বিভাগে প্রায় ১১ লাখ ৮২ হাজার, বরিশাল বিভাগে প্রায় ৪ লাখ ১১ হাজার, সিলেট বিভাগে প্রায় ২ লাখ ১২ হাজার, রংপুর বিভাগে প্রায় ১৫ লাখ ৫২ হাজার, ময়মনসিংহ বিভাগে প্রায় ৫ লাখ ৩৩ হাজার রয়েছে। এছাড়া গৃহপালিত প্রায় ১৬ লাখ ৪৩ হাজার পশু রয়েছে।

গত বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩ টি গবাদিপশু কোরবানি হয়েছে। গত বছর ঢাকা বিভাগে ১১ লাখ ৬৭ হাজার ৮১০ টি গরু-মহিষ, ১৩ লাখ ২৩ হাজার ৭১১টি ছাগল-ভেড়া ও অন্যান্য ২৪৭ টিসহ মোট ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮ টি পশু, চট্টগ্রাম বিভাগে ১৩ লাখ ১৩ হাজার ৬৭৮ টি গরু-মহিষ, ৮ লাখ ১৪ হাজার ৬৮৫ টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৯৬ টিসহ মোট ২১ লাখ ২৮ হাজার ৪৫৯ টি গবাদিপশু।

রাজশাহী বিভাগে ৭ লাখ ৯ হাজার ২৪৩টি গরু-মহিষ ও ১ লাখ ২৮ হাজার ৮৮৫ টি ছাগল-ভেড়াসহ মোট ১৯ লাখ ৯৮ হাজার ১২৮ টি গবাদিপশু, খুলনা বিভাগে ২ লাখ ৫৮ হাজার ২৬৪ টি গরু-মহিষ, ৬ লাখ ৬৭ হাজার ৯৩০ টি ছাগল-ভেড়া ও অন্যান্য ১৫ টিসহ মোট ৯ লাখ ২৬ হাজার ২০৯ টি গবাদিপশু, বরিশাল বিভাগে ২ লাখ ৬৭ হাজার ৬১৪ টি গরু-মহিষ ও ২ লাখ ৩১ হাজার ৩২৩ টি ছাগল-ভেড়াসহ মোট ৪ লাখ ৯৮ হাজার ৯৩৭ টি গবাদিপশু।

সিলেট বিভাগে ২ লাখ ১ হাজার ১৮৬ টি গরু-মহিষ ও ১ লাখ ৯১ হাজার ৩৯৭ টি ছাগল-ভেড়াসহ মোট ৩ লাখ ৯২ হাজার ৫৮৩ টি গবাদিপশু, রংপুর বিভাগে ৫ লাখ ৩১ হাজার ৯৩ টি গরু-মহিষ ও ৬ লাখ ৭ হাজার ৮০৩ টি ছাগল-ভেড়াসহ মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৯৬ টি গবাদিপশু এবং ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৮০ হাজার ৫৪৮ টি গরু-মহিষ, ১ লাখ ৯৫ হাজার ১৮৬ টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৪৯ টিসহ মোট ৩ লাখ ৭৫ হাজার ৭৮৩ টি গবাদিপশু কোরবানি দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

দেশেই তৈরি হবে ড্রোন, রপ্তানি হবে বিদেশে

‘বৈধপথে রেমিটেন্স আসার পরিমাণ হু হু করে বাড়ছে’

বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার অনির্দিষ্টকাল স্থগিত করলো যুক্তরাষ্ট্র

নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা

বাংলাদেশকে ৭২৪ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি

সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপি শোক

ফের পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা

গাজায় ইসরায়েলি বর্বরতা, শিশু নিহতের সংখ্যা চার হাজার ছাড়ালো

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই : ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

ডা. দীপু মনি গ্রেফতার