১৯ অক্টোবর ২০২৬, এখন সময় ভোর ৫:১৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

দেশে আরও ৪টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুন ২৩, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, দেশে বর্তমানে ১০টি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম রয়েছে। আরও ৪টি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে।’

২২ জুন ২০২৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সংসদে বেগম নাজমা আকতারের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কক্সবাজার, কুমিল্লা, ফেণী ও মানিকগঞ্জ জেলায় আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১০টি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম রয়েছে। বিদ্যমান স্টেডিয়ামগুলো হলো- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা; শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা; খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়ণগঞ্জ; শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম (বিভাগীয় স্টেডিয়াম); এম. এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম; শেষ আবু নাসের স্টেডিয়াম, খুলনা (বিভাগীয় স্টেডিয়াম); সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট (বিভাগীয় স্টেডিয়াম); বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা এবং মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লাইসেন্স ব্যতিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজার বসালে ব্যবস্থা নেবে ডিএসসিসি

তুরাগ নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারি

আলোচনা-ঐক্যের মাধ্যমে রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে

পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই : তারেক রহমান

‘দারিদ্র্যবিমোচনে বাংলাদেশ বিশ্বে উদাহরণ হয়ে উঠেছে’

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের সাহসী ও দৃঢ় পদক্ষেপের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান

জামায়াত-শিবিরের কোনো সংগঠন বা ব্যক্তির বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না

স্বাধীনতাত্তর ৪৬ বছরে ৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : অর্থনীতি সমিতি