২৫ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় দুপুর ২:৫৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

লাইসেন্স ব্যতিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজার বসালে ব্যবস্থা নেবে ডিএসসিসি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সিটি করপোরেশন এলাকায় বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা করলে তার বিরুদ্ধে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ৯২ এর অধীন পঞ্চম তফসিলের ১ ও ৩ ক্রমিকে বর্ণিত অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ২ সেপ্টেম্বর এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা) প্রবিধানমালা, ২০২২’-এর আলোকে ‘সরকার ব্যতীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন কোনো জমি, স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো বা খোলা জায়গা, যে স্থানে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতার মধ্যে খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য, শাক-সবজি, পানীয়, পশু-পাখিসহ দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পূর্বনির্ধারিত অথবা দর কষাকষির মাধ্যমে ক্রয়-বিক্রয় সম্পাদিত হয়ে থাকে’ এমন ক্ষেত্রে (সুপারশপ ও শপিংমল ব্যতীত) বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ করতে হবে। অন্যথায় লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন এলাকায় বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা করলে তার বিরুদ্ধে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’-এর ধারা ৯২ এর অধীন পঞ্চম তফসিলের ১ ও ৩ ক্রমিকে বর্ণিত অপরাধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্ক সংকেত

লিবিয়ায় প্রাণঘাতি ও প্রাকৃতিক বিপর্যয়ে শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

ফিলিপাইনে ৫.৪ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির শঙ্কা

ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে আসছে সাইবার নিরাপত্তা আইন

এইচএসসির স্থগিত পরীক্ষা হবে না, অটোপাসের সিদ্ধান্ত

একবুক জ্বালা নিয়ে অভিনয় ছাড়লেন পাকিস্তানের আলিজাহ

এস‌ডি‌জি বাস্তবায়নে বেসরকারি খাতের ওয়ার্কিং কমিটি ঘোষণা

আকস্মিক বন্যায় তলিয়ে গেছে দেশের ২ লাখ ৩০ হাজার হেক্টরের ফসল

মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস ইউকের চেয়ারম্যান এম আমানউল্লাহ

১ জানুয়ারি বাণিজ্য শুরু, প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন