৩০ নভেম্বর ২০২৬, এখন সময় রাত ৪:৫০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জুলাই থেকে মূল বেতনের ১০ শতাংশ পাচ্ছেন সরকারি কর্মচারীরা

প্রতিবেদক
টাইমওয়াচ রিপোর্ট
জুন ২৬, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ

আগামী ১ জুলাই থেকে মূল বেতনের ১০ শতাংশ টাকা পাবেন সরকারি কর্মচারীরা। সাধারণভাবেই ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) তাদের আছে। এখন যোগ হবে আরও ৫ শতাংশ। অর্থাৎ তাদের বেতন বাড়ছে ১০ শতাংশ।

২৫ জুন ২০২৩ খ্রিস্টাব্দ রবিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। অর্থমন্ত্রী আশা করি বিষয়টি গ্রহণ করবেন। আমরা ৫ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেব।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এখন একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হবে অর্থমন্ত্রীর কাছে। এরপর তা অনুমোদনের জন্য যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জুলাইয়ের মধ্যেই সব কাজ শেষ হবে।

জানা গেছে, বাড়তি ৫ শতাংশের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়তি ব্যয় হবে তিন থেকে চার হাজার কোটি টাকা। বাড়তি প্রণোদনা এককালীন নয়, বরং প্রতি মাসের বেতনের সঙ্গেই যোগ হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন সিদ্ধান্ত নেয়নি পরিবেশ মন্ত্রণালয়’

সিলেটের উন্নয়নে সম্ভাব্য সকল পদক্ষেপ নেয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

তিনদিনে ইউক্রেনের ৩ হাজার ৭শ সেনা নিহত: দাবি রুশ প্রতিরক্ষামন্ত্রীর

স্বাধীনতা-উত্তর দেশের বর্তমান অর্থনীতির চালচিত্র

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

‘রাজধানীতে ঈদের জামাত কোথায়, কখন অনুষ্ঠিত হবে’

লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেওয়ায় বেড়েছে কোটিপতি : অর্থ উপদেষ্টা

সুশিক্ষিত জাতি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কুকি-চিন আবারও মাথাচাড়া দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী