১১ অক্টোবর ২০২৬, এখন সময় সকাল ১১:৫১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ভারতকে হারাল বাংলাদেশ নারী দল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ১৩, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতল বাংলাদেশ নারী দল। এই ম্যাচে ৪ উইকেটের জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে জ্যোতির দল।

১৩ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে ভারত। যেখানে সর্বোচ্চ ৪০ রান এসেছে হারমানপ্রীতের ব্যাট থেকে। জবাবে ১৮ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।

১০৩ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৬ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের দুই ব্যাটার। তবে তৃতীয় উইকেট জুটিতে নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে দলকে জয়ের পথে রাখেন শামিমা সুলতানা। তবে অধিনায়ক এদিন খুব বেশি দূর এগোতে পারলেন না। ১৪ রান করে জ্যোতি সাজঘরে ফিরলে ভাঙ্গে ৪৬ রানের জুটি।

অধিনায়ক ফিরলেও শামিমা এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন। কিন্তু ৪২ রান করে এই ওপেনার রান আউটে কাটা পড়লে হারের শঙ্কায় পড়ে দল। তবে সুলতানা খাতুন ও নাহিদা আক্তারের ব্যাটে সেই শঙ্কার মেঘ উড়ে গেছে।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ফেরেন স্মৃতি মান্দানা। এরপর শেফালিও দ্রুত ফিরেছেন। তবে জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌরের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে অধিনায়ক ৪০ রান করে ফিরলে আর কেউই বলার মতো তেমন কোনো ইনিংস খেলতে পারেননি। ফলে কোনোরকমে একশ রান পার করে ভারত নারী দল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ট্রেড লাইসেন্সের সব কাজ অনলাইনে হবে : মেয়র তাপস

সোনার দাম ভরিতে বেড়েছে ১৩৬৪ টাকা

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান

‘দেশে এটলাস ও রানার যৌথভাবে হেলমেট তৈরি করবে’

বাংলাদেশে তেল-গ্যাস খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও : প্রতারণামূলক লেনদেনের অভিযোগ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিবৃতি

শীর্ষ ১০ কোম্পানি, এক বছরে বাজার মূলধন কমেছে ২১২৩১ কোটি টাকা

সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে প্রস্তুত করছে : কাদের

কমরেড ফরহাদ ছিলেন আমৃত্যু বিপ্লবী

বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ