১৪ নভেম্বর ২০২৬, এখন সময় রাত ১:০০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

২০২৩ সালে বসবাসের জন্য বিশ্বের সেরা যেসব শহর

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
জুলাই ৩১, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ

স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, শিক্ষা আর অবকাঠোমো খাতে সর্বোচ্চ স্কোর নিয়ে এবছরও তার শীর্ষস্থান ধরে রেখেছে ভিয়েনা।

করোনা মহামারির স্থবিরতার পরে বিশ্বের অনেক শহরে জীবনযাত্রার মান আবার উন্নত হতে শুরু করেছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স অনুযায়ী, অনেক শহরে সামগ্রিক জীবনযাত্রার মান গত ১৫ বছরের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আর্থ-সামাজিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোসহ নানা বিষয়কে সূচক ধরে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রতি বছর ১৭৩টি শহরের তালিকা তৈরি করে।

বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং কিয়েভের মতো শহরগুলিতে ক্রমাগত সংঘাতে নাগরিক অস্থিরতার মুখে সামগ্রিকভাবে স্থিতিশীলতার স্কোর অনেকখানিই কমে গেছে। কিন্তু এরপরও মূলত এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় স্বাস্থ্যসেবা এবং শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।

বিশ্বজুড়ে কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ার পর সংস্কৃতি এবং পরিবেশের সূচকও উন্নত হয়েছে। কারণ, আবার নানা ধরনের ইভেন্টের আয়োজন শুরু হয়েছে। যদিও উপাত্ত দিয়ে এসব শহর কতখানি বাসযোগ্য তার একটা ছবি তুলে ধরা যায়, কিন্তু এসব শহরে যারা দিনের পর দিন বসবাস করছেন তারাই ভাল বলতে পারবেন কেন শহরগুলো তাদের এত পছন্দের।

সেরা ১০ বাসযোগ্য শহর:

ভিয়েনা, অস্ট্রিয়া
কোপেনহেগেন, ডেনমার্ক
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
সিডনি, অস্ট্রেলিয়া
ভ্যাঙ্কুভার, ক্যানাডা
জুরিখ, সুইটজারল্যান্ড
ক্যালগারি, ক্যানাডা/জেনেভা, সুইটজারল্যান্ড
টরন্টো, ক্যানাডা
ওসাকা, জাপান/অকল্যান্ড, নিউজিল্যান্ড

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘উগ্রবাদীদের দমনে সরকার ব্যর্থ হলে সকল সুফি দরবারের সমন্বয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি’

দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস

বন্যায় ৮ জেলায় পানিবন্দি ২৯ লাখ মানুষ, মারা গেছেন ২ জন

বিনিয়োগ আকর্ষণে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

খুলনায় মাহিন্দ্রা ও লরির সংঘর্ষে নিহত ৩

আওয়ামী লীগের ৩০ জানুয়ারির কর্মসূচি স্থগিত

আন্তর্জাতিক সম্মেলনে সাম্প্রদায়িক সংঘাত প্রতিরোধে সংলাপের ওপর গুরুত্বারোপ করলেন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

বাংলাদেশে আরও বেশ কিছু সময় লোডশেডিং থাকবে : সিপিডি

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু সংক্রমণ বাংলাদেশে : ডব্লিউএইচও

২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৯৪০ সেনা নিহত