২৭ মে ২০২৬, এখন সময় বিকাল ৪:৩৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আওয়ামী লীগের আয় কমেছে, ব্যয় বেড়েছে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ৩১, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের তহবিল দাঁড়িয়েছে পৌনে একশ কোটি টাকা। ৩১ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার নির্বাচন কমিশনে (ইসি) দলটির দেওয়া হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগের ২০২২ পঞ্জিকা বছরে আয় ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। উদ্বৃত্ত আছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর ব্যাংকে স্থিতির পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

দলটি মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয় দেখিয়েছে। আর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ও প্রকাশনা বাবদ ব্যয় দেখিয়েছে।

২০২১ পঞ্জিকা বছরে বাংলাদেশ আওয়ামী লীগের আয় ছিল ২১ কোটি ২৩ পক্ষ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ব্যয় ছিল ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। এ হিসাবে এবার দলটির আয় কমলেও ব্যয় বেড়েছে। তবে তহবিল বেড়েছে।

গত বছর আয়-ব্যয়ের পর দলটির তহবিল ছিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান এ প্রতিবেদন ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে জমা দেন। এপরর তিনি সাংবাদিকদের প্রতিবেদনটি পড়ে শোনান। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

সুনির্দিষ্ট সময়ে বাংলাদেশকে উন্নত করতে সক্ষম হয়েছি : প্রধানমন্ত্রী

‘সাংবাদিকদের কল্যাণে সরকার সবসময় কাজ করছে’

শপথ নিলেন আরও দুই উপদেষ্টা

সারাদেশে দিনভর সংঘর্ষ : পুলিশসহ ৮৬ জন নিহত

দক্ষিণ আফ্রিকা সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

রাসূলে পাক (দ.) আইয়্যামে জাহেলিয়াতের অবসান ঘটিয়ে পৃথিবীবাসীকে শান্তি, সাম্য ও মুক্তির পথ দেখান : ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন যারা

জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান

সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী