১ সেপ্টেম্বর ২০২৬, এখন সময় রাত ১:৩৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

রাজধানীতে নতুন কর্মসূচি বিএনপির

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৯, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ

সরকার পতনের এক দফা দাবিতে আগামী ১১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলো। ৯ আগস্ট ২০২৩ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ১১ আগস্ট শুক্রবার জুমার নামাজের পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দু’টি গণমিছিল হবে। এক দফার দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হবে।

আশা করি, এই গণমিছিল কর্মসূচিতে সরকার কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না। যদি বাধাপ্রদান করে তার দায় সরকারকেই বহন করতে হবে। এটা যুগপৎ কর্মসূচি, অন্যান্য দলও তাদের অবস্থান থেকে একই কর্মসূচি করবে।’ পুলিশের অনুমতির বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোনো অনুমতির বিষয় নেই।

এতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর দক্ষিণের আব্দুস সালাম, বিএনপি নেতা আতাউর রহমান ঢালী, শহীদ উদ্দিন চৌধুরী, সরাফত আলী সপু।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নুসুক প্ল্যাটফর্ম চালু করছে সৌদি আরব

ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল, ২৮ পদে জয়ী হলেন যারা

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু

অবশেষে সিইসিসহ ৫ কমিশনার পদত্যাগ করলেন

তরুণদের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : ফরহাদ মজহার

গাজায় হাসপাতালের পাশে ইসরায়েলের বোমা হামলা

কানাডার মন্ট্রিয়লে দু’দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলন শুরু

ডাক্তারদের ‘শাটডাউন’ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা

এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে বাংলাদেশ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের পাঁচ ব্যাংক একীভূত করার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ