১৭ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ১:২৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কুড়িগ্রামে মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বাবার

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
আগস্ট ২৪, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ

কুড়িগ্রাম সদরের কাঁঠাল বাড়ী ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় অজ্ঞাতনামা ট্রাকের সাথে সংঘর্ষে মোঃ আব্দুল মালেক (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই মোটরসাইকেল আরোহী কুড়িগ্রাম পৌর শহরের হরিকেশ পাঠানপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার জন্য সকালের দিকে বাড়ি থেকে বাহির হন। পরে বড়বাড়ী বাজারের দিকে যাওয়ার পথে কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি সকালের দিকে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে অজ্ঞাতনামা একটি ট্রাকের সাথে সংঘর্ষে তিনি নিহত হন। এখন পর্যন্ত ট্রাকটিকে আটক করা যায়নি। মামলার বিষয়টি থানায় প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ ইসলামী ও কমার্স ব্যাংক পিএলসির পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

মসজিদ নির্মাণে অফুরন্ত সওয়াব

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বিএনপি সরকারকে নিশানা করেছে : ওবায়দুল কাদের

‘সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা আদায়ের সর্বোত্তম মাধ্যম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন’

বাজেট ২০২৩-২৪ : ভ্রমণকর বৃদ্ধির প্রস্তাব, বেশির ভাগ ক্ষেত্রে ৫০ শতাংশ বাড়বে

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনা হবে : শ্বেতপত্র প্রণয়ন কমিটি