১১ ফেব্রুয়ারি ২০২৬, এখন সময় সকাল ১১:৫১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই : জাতিসংঘ

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
জানুয়ারি ২৮, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ

রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে না বলে জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রাধিকার হলেও সেটার জন্য চলমান পরিবেশ সহায়ক নয় বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

২৮ জানুয়ারি ২০২৪ রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনই অগ্রাধিকার। তবে চলমান পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য সহায়ক পরিবেশ নয়।

বাংলাদেশ- মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটছে না বলেও জানান গোয়েন লুইস।

প্রসঙ্গত, গত সোমবার (২২ জানুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ হয়। এ ঘটনা রোহিঙ্গা প্রত্যাবাসনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে শনিবার (২৭ জানুয়িারি) মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘মিয়ানমারে বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতি, সেটা আজ হঠাৎ করে না, বেশ কিছুদিন ধরে এমন পরিস্থিতি চলছে। আমাদের সীমান্তরক্ষীরা অনেক আগ থেকেই সদাসতর্ক আছে। সেখানে কিছুদিন পর পর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এই উত্তেজনাকর পরিস্থিতি নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, তবে আমরা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছি। আমি মনে করি, তারা আমাদের সঙ্গে আছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যদি মিয়ানমার‘ সরকারের ওপর চাপ প্রয়োগ করা হয়, তাহলে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হবেন।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কেউ বাধা দিলে আমেরিকা কেন, আমরাই প্রচলিত আইনে তাকে শাস্তি দেবো : পরিকল্পনামন্ত্রী

রবিবার ঢাকায় আসছেন জাতিসংঘ শান্তিরক্ষা প্রধান

জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতার আসর

কৃষি ঋণ বিতরণে মন্দা

সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ : আসিফ নজরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

‘দেশের ব্যবসা টেকাতে হলে সুদের হার কমাতেই হবে’

‘বন্যায় লক্ষ্মীপুরে লাখ লাখ পানিবন্দি অসহায় মানুষ’

ইসলামী ব্যাংকের ৬টি জোন ও ২টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন