১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

শর্ত সাপেক্ষে ঋণ দেবে বিশ্বব্যাংক : অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ

শর্ত সাপেক্ষে দেশের আর্থিক খাত সংস্কারে সব ধরনের সহায়তা দেবে বিশ্বব্যাংক ও আইএফসি। ২৯ সেপ্টেম্বর এই দু’টি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এই অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে ব্যয় হবে। ঋণ সহায়তার পরিমাণ কত তা জানাননি তিনি। অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বৈঠকে ঋণের পরিমাণ চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে। অবশ্য এর আগে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক সাড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন খাতে সংস্কার সহযোগিতায় বাংলাদেশকে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
অজয় বাঙ্গা বলেন, নতুন ঋণ হিসেবে দেওয়া হবে দুই বিলিয়ন ডলার এবং বিদ্যমান কর্মসূচি থেকে দেওয়া হবে আরও দেড় বিলিয়ন ডলার। বিশ্বব্যাংক ডিজিটাইজেশন, তারল্য, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহণ খাত সংস্কারে এই সহায়তা করবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাশিয়া থেকে গম আমদানি করছে সরকার

বৃহত্তর সুন্নী জোটের মিডিয়া সেলের নাম ব্যবহার করে জোটের একজন শীর্ষ নেতার বিরুদ্ধে ভূয়া বিবৃতি প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র : প্রধানমন্ত্রী

আগামী কাল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম

সুদৃঢ় ব্যবসায়িক অংশীদারিত্ব সৌদি-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে অপরিহার্য : ডিসিসিআই সভাপতি

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সচিব

ঋণ খেলাপির ঝুঁকিতে দেশের ব্যবসায়ী সমাজ

কুষ্টিয়ায় ২ কোটি টাকার অবৈধ জাল জব্দ