৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১১:২৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আজ থেকে ডলারের নতুন দর কার্যকর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ

ডলারের দাম সর্বনিম্ন ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা পর্যন্ত বাড়িয়েছে ব্যাংকগুলো। ৩ সেপ্টেম্বর ২০২৩ রোববার থেকে কার্যকর হচ্ছে নতুন এ দর। দাম বাড়ার ফলে এখন থেকে রফতানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৯ টাকা ৫০ পয়সা এবং প্রবাসীরাও রেমিট্যান্সের প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৯ টাকা ৫০ পয়সা।

এর আগে বৃহস্পতিবার এক সভায় বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ডলারের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়। নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে রপ্তানি ও রেমিট্যান্সের ডলারের দাম একই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আগে রেমিট্যান্সের ডলারের দাম রপ্তানির চেয়ে বেশি ছিল ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানির বিপরীতে প্রতি ডলারের দাম হবে সর্বোচ্চ ১১০ টাকা। দাম বাড়ার ফলে ঋণপত্র খুলতে আগের চেয়ে বেশি অর্থ খরচ করতে হবে আমদানিকারকদের, ফলে পণ্য আমদানিতে খরচ বাড়বে। আগে ব্যাংকগুলো আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের প্রতি ডলারের জন্য ১০৯ টাকা এবং রপ্তানিকারকদের প্রতি ডলারের জন্য ১০৮ টাকা ৫০ পয়সা দিয়ে আসছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবেলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। এতে সংকট আরও বাড়ে। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদার ওপর।

এরপর থেকেই সংগঠন দুটি মিলে রপ্তানি ও রেমিট্যান্স আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে। মূলত বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত কার্যকর করছে এ দুই সংগঠন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আমি কোনোদিন ভাবিনি এমন পরিস্থিতির সৃষ্টি হবে : প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুনির্দিষ্ট সময়ে বাংলাদেশকে উন্নত করতে সক্ষম হয়েছি : প্রধানমন্ত্রী

পুনর্বাসনে অপরিহার্য হলেও গুরুত্বহীন ফিজিওথেরাপি

বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ

বাংলাদেশ থেকে জ্যাক ডেতে এনার্জিপ্যাকের অংশগ্রহণ

সোমবার বিকেল ৫টার পর ঢাকা মহানগরীর সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৬৭ জন, আক্রান্ত প্রায় ১২ হাজার : স্বাস্থ্যমন্ত্রী

পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

বিশ্বব্যাংক বাংলাদেশ সংস্কারে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ দেবে