৫ জুন ২০২৬, এখন সময় সকাল ১০:১৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ

গ্রুপ পর্বে পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান বৃষ্টিতে ভেসে গিয়েছিলো। সুপার ফোরেও আছে একই সম্ভাবনা। বৃষ্টি সম্ভাবনা থাকলেও নির্ধারিত সময়েই হয়েছে টস। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারত আজকে জয় পেলে ফাইনালে যাওয়ার রেসে টিকে থাকবে। অন্যদিকে পাকিস্তান ম্যাচটিতে জয় তুলে নিয়ে বলা যায় প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করবে।

১০ সেপ্টেম্বর ২০২৩ রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

এদিকে, সুপার ফোরের এই ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা। তবে কেবল এই ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বৃষ্টির শঙ্কা থাকায় ডিএলএস মেথডের সুবিধা পেতেও পরে ব্যাট করা আদর্শ মনে করেন অধিনায়করা।

পাকিস্তানের একাদশে কোন রদবদল নেই, রীতি অনুযায়ী একাদশ আগের দিনই জানিয়ে দিয়েছে তারা। তিন পেসারের সঙ্গে একজন পেস অলরাউন্ডারও রেখেছে পাকিস্তান।

অন্যদিকে, ভারত একাদশে দুটি পরিবর্তন এসেছে। ছুটি কাটিয়ে ফিরেছেন নেপালের বিপক্ষে না থাকা পেসার বুমরাহ। আরেকটি বদল করতে হয়েছে বাধ্য হয়ে। কিছুটা চোট সমস্যা থাকায় একাদশে নেই শ্রেয়াস আইয়ার। তার দীর্ঘদিন পর ফিরেছেন লোকেশ রাহুল।

পাকিস্তান একাদশ:
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইষাণ কিষাণ, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

নন্দীগ্রামে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

প্রাথমিক বিদ্যালয়ের নেতিবাচক নাম পরিবর্তন শুরু

অনেক চ্যালেঞ্জ থাকলেও অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি : অর্থ উপদেষ্টা

বাংলাদেশে অবিলম্বে অংশগ্রহণমূলক নির্বাচনের আহবান জানিয়েছেন মার্কিন সিনেট ফরেন কমিটির চেয়ারম্যান

আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভয়ের কোন কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষার্থীরা কোনো অশুভ শক্তির ঢাল হিসেবে ব্যবহার হোক এটা জাতি চায় না

এসডিএফের নতুন চেয়ারম্যান

রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকানঘর উচ্ছেদ

এসএসসি পরীক্ষার দিন যেসব বিধিনিষেধ থাকছে ডিএমপির

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯৮৪১