২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৪৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি যে, আমরা নির্বাচনে যাচ্ছি।’

আজ রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু জানান, এবার আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় সংসদ নির্বাচনে যাবে জাতীয় পার্টি। ২৮৩ আসনে নির্বাচন (জোটগতভাবে নয়) করবেন তারা।

এর আগে দুপুরে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমরা ৭ জানুয়ারি নির্বাচন করতে এসেছি, পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছি না। নির্বাচনের জন্য আজ এবং আগামীকাল গুরুত্বপূর্ণ।’

‘আজ প্রত্যাহারের শেষ দিন এবং আগামীকাল প্রতীক বরাদ্দ। নির্বাচন কীভাবে করব বা করব না বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। আমরা আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে বসেছি আলোচনা হচ্ছে, নির্বাচনের বিষয়ে বিকালে সিদ্ধান্ত জানানো হবে,’- বলেছিলেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়লো হাজারো শিক্ষার্থী

‘দেশে এটলাস ও রানার যৌথভাবে হেলমেট তৈরি করবে’

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের নতুন ‘প্যাকেজ ভিসা’

ঈদে গণমাধ্যমে অন্তত ৪ দিন ছুটি থাকা দরকার

‘দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে লিগ্যাল ফার্ম নিয়োগ দেবে সরকার’

লিবিয়ায় বন্যা দুর্গতদের মানবিক সহায়তায় জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা, হামদ-নাত ও কবিতা আবৃত্তির আয়োজন

গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স-এস্কেভেটর সংঘর্ষে নিহত ৪